ঘরের মাঠে বেতিসের কাছে বার্সার হার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ১০:৩৮
অ- অ+

স্প্যানিশ লা-লিগার খেলায় ঘরের মাঠেই রিয়াল বেতিসের কাছে হেরেছে জায়ান্ট ক্লাব বার্সেলোনা। নূ ক্যাম্পে অনুষ্ঠিত ওই ম্যাচে ১-০ গোল ব্যবধানে হেরেছে বেতিস। এদিন দলের পক্ষে ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন হুয়ানমোর।

নতুন কোচ হিসেবে জাভি হার্নান্দেস বার্সেলোনার দায়িত্ব গ্রহণ করার পর টানা দুই ম্যাচ জয় পায় ক্লাবটি। ঘরের মাঠে তৃতীয় ম্যাচেও জয় পাবে- এমনটাই হয়তো ভাবছিলেন সবাই। এদিন জয়ের উদ্দেশ্যেই খেলতে নামে স্বাগতিকরা। কিন্তু সাদামাটা খেলার হতাশ করেছে সবাইকে।

ম্যাচের শুরুতে কাতালানরা ছন্দে ছিল না একটুও। শুরুতেই হজম করে বসতো গোল, যদি না হুয়ানমির হেডটা সরাসরি গিয়ে পড়তো গোলরক্ষক বরাবর। ছন্নছাড়া বার্সাও সুযোগ পেয়েছিল, জর্দি আলবা নিচু ক্রসে খুঁজে পেয়েছিলেন ফেলিপে কৌতিনিওকে। কিন্তু তিনি দুর্বল এক ফ্লিকে বলটা তুলে দেন বেতিস গোলরক্ষকের হাতে। সেই একটা আক্রমণই প্রথমার্ধে ছিল বার্সার সবেধন নীলমণি। অপর দিকে বেতিসও সুযোগ নষ্ট করেছে। ফলে বিরতির বাঁশি বাজার আগে গোল দেখেনি কোনো পক্ষই।

দ্বিতীয়ার্ধের খেলায় কিছুটা চাপ বাড়ায় বার্সেলোনা। আর ম্যাচের ৫৯তম মিনিটে কুতিনহোকে তুলে ওসমান ডেম্বেলেকে মাঠে নামান জাভি। এরপর দু’বার গোলের একেবারে কাছে চলে গিয়েছিলেন ডেম্বেলে। কিন্তু ওই দুটি সুযোগ তার কাজে লাগেনি।

উল্টো ম্যাচের ৭৯তম মিনিটে অনেকটা ধারার বিপরীতে গিয়েই সফরকারীরা আদায় করে নেয় গোল। প্রতি আক্রমণে উঠে এসে সার্জি কানালেস অনেকটা সময় নিয়েছেন। শেষে পাস দিয়েছেন ফাঁকায় থাকা সার্জিও হুয়ানমিকে। তার ঠাণ্ডা মাথায় করা ফিনিশেই পিছিয়ে পড়ে কাতালানরা।

এ জয়ের হারের ফলে ৭৯ মিনিটে অনেকটা ধারার বিপরীতে গিয়েই আদায় করে নেয় গোল। প্রতি আক্রমণে উঠে এসে সার্জি কানালেস অনেকটা সময় নিয়েছেন। শেষে পাস দিয়েছেন ফাঁকায় থাকা সার্জিও হুয়ানমিকে। তার ঠাণ্ডা মাথায় করা ফিনিশেই পিছিয়ে পড়ে কাতালানরা।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
চট্টগ্রাম–২ আসনে সারোয়ার আলমগীরকে এমপি ঘোষণা, আজই শপথ
জিম্বাবুয়ের বিপক্ষে চাপে বাংলাদেশ, ২ উইকেটে ৫৪ রান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা