অবিশ্বাস্য জয়েও দুই পয়েন্ট নেই ইংলিশদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২২, ১৬:৩৪
অ- অ+

ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের দুর্দান্ত ব্যাটিংয়ে এক বিশ্বাস্য জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। কিন্তু এরপরও দুই পয়েন্ট হারাল বেন স্টোকসের দল। মূলত স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে বেন্ডন ম্যাককালামের শিষ্যরা।

নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করায় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তি প্রদান করেছে। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখনও অষ্টম স্থানে ইংল্যান্ড। কিন্তু পয়েন্ট ও পয়েন্টের শতাংশ হারালো দলটি।

আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘ইংল্যান্ডের দুর্দান্ত জয়ের পর তাদের পয়েন্ট বেড়ে হয়েছিল ৪২, এখন তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৪০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। তাদের পয়েন্ট শতাংশেও ধাক্কা লেগেছে, ২৫ থেকে নেমে হয়েছে ২৩.৮০।’

এদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৮৪ রানে থামে সফররত নিউজিল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংসটি খেলেন ড্যারেল মিচেল। এছাড়া অধংশতকের দেখা পেয়েছেন উইল ইয়াং ও ডেভন কনওয়ে। ফলে ২৯৯ রানের লক্ষ্য পেয়েছে ইংল্যান্ড।

রান তাড়া করতে নেমে ৯৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ৪৪ রানে অ্যালেক্স লিস, শূন্যরানে জ্যাক লিচ, ১৮ রানে ওলে পোপ ও ১ রানে আউট হন জো রুট। এরপর বোল্ট, সাউদি, ম্যাট হেনরি কিংবা মিচেল ব্রেসওয়েলদের রীতিমতো ব্যাট হাতে শাসন করতে থাকেন বেয়ারস্টো-স্টোকস। দুজন মিলে গড়েন ১৭৯ রানের জুটি।

টি-টোয়েন্টি ধাচে ব্যাট করেন জনি বেয়ারেস্টো। মাত্র ৭৭ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত আউট হন ৯২ বলে ১৩৬ রান করে আউট হন। এদিকে বেন স্টোকসের ৭০ বলে খেলা ৭৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারি আর ৪টি ছক্কায়। আর ১২ রানে অপরাজিত থাকেন বেন ফোকস।

(ঢাকাটাইমস/১৫জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা