দুর্গাপূজাসহ রাবিতে থাকছে ১০ দিনের ছুটি

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:২০
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন বন্ধ থাকছে। হিন্দুদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীসহ ১০ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২ হতে ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ৪ হতে ৬ অক্টোবর পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।

এছাড়া পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আগামী ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর মধ্যে শুক্র-শনিবারের বন্ধ মিলিয়ে ১০ বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি বিভাগসমূহ পানি, বিদ্যুৎ, চিকিৎসা ও প্রহরা ব্যবস্থা যথারীতি চালু থাকবে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় কন্যাশিশু দিবস আজ
দেশের বাজারে পতনের পর বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১০৩ ডলারের সীমা ছাড়াল
ইতিহাস গড়লেন ফাতিমা জাহরা, মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী