বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩
অ- অ+

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার স্বামী প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সবার জন্য উন্মুক্ত করা হয় জিয়া উদ্যান।

উন্মুক্ত করে দেয়ার পর থেকে নারী-পুরুষ ও শিশু থেকে শুরু করে দলে দলে সবাই আসছেন খালেদা জিয়ার সমাধিস্থলে। তারা আত্মার মাগফিরাতসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বেগম জিয়ার সমাধিতে।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টায় তার জানাজা সম্পন্ন হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোর ৬টায় ৮০ বছর বয়সে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন