ভারতে খেলতে হবে, এমন কথা আইসিসি বলেনি: বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৪
অ- অ+

বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যরাতে সবার মাঝে একটি দুঃসংবাদ। আইসিসি বাংলাদেশের দাবি মানছে না। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে নতুবা পয়েন্ট কর্তন হবে; এমনটা নাকি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। খবর ইএসপিএনক্রিকইনফোর’র।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর যে, আইসিসি বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে বলেছে, নতুবা পয়েন্ট কর্তন হবে, তা পুরোপুরি মিথ্যা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ বুধবার জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’

বুলবুল নিজে যেহেতু আইসিসিতে ছিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনেক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেই তার সম্পর্ক আছে। সে কথায় না গিয়ে আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।’

‘তারপরও আইসিসি আরেকবার গতকাল রাতে বিসিবির কী কী নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা’-দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন বিসিবি সভাপতি।

(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়