‘জয়-পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আসে’: জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২০| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট প্রদানকারী সব শিক্ষার্থীর রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। নির্বাচনে বড় ব্যবধানে জয় নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, জয়-পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই আসে।

বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে নির্বাচনের ফল ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘ভূমিধস বিজয়ের মতো বড় শব্দ আমি ব্যবহার করতে চাই না। ছাত্র সংসদ নির্বাচন মূলত একটি প্রতিনিধিত্বমূলক প্রক্রিয়া। এখানে জয়-পরাজয় আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপক্ক ও মেধাবী। তারা নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন তাকেই ভোট দিয়েছেন। কেউ ছাত্রদলকে ভোট দিয়েছেন, আবার কেউ আমাদের প্যানেলকে সমর্থন করেছেন। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—উভয়ের সিদ্ধান্তকেই আমি সমান সম্মানের চোখে দেখি এবং শিক্ষার্থীদের রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।’

নির্বাচনের পর শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বিভাজন চান না উল্লেখ করে রিয়াজুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে যেভাবে আমরা অন্যান্য প্যানেলের ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, নির্বাচন পরেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।’

তিনি আশা প্রকাশ করে বলেন, জকসুকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করা হবে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

(ঢাকাটাইমস/০৮ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনের প্রথম শহীদ সাংবাদিক হাসান মেহেদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
বন্যা-জলোচ্ছ্বাস মোকাবিলায় উপকূলে নতুন বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা