এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৬
অ- অ+

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনের সরকারি আদেশ জারি হয়েছে। আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন।

বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র জানিয়ছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের জিও অনুযায়ী হিসাব মহানিয়ন্ত্রকের (এজি) কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি তারা বেতনের টাকা তুলতে পারবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, ‘আগামী রবিবার (১১ জানুয়ারি) অথবা সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন-ভাতার টাকা যাবে।

জানা গেছে, ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ কলেজ- হাজার ৬২২) মোট লাখ ৭৫ হাজার ৬৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। ফলে ডিসেম্বর মাসের ১ম ধাপে স্কুলের লাখ ১২২২ জন শিক্ষক-কর্মচারীর কলেজের ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারীর জিও জারি হয়েছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা।

বেতন সংক্রান্ত সরকারি আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের (লট ) বেতন ভাতাদির সরকারি অংশ (এক হাজার ৩৫ কোটি ২৩ লাখ চারশত সাতাশ টাকা চার পয়সা) টাকা ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা