গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের দুঃসংবাদ দিল তিতাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৬, ১৯:৩৮
অ- অ+

তুরাগ নদীর নিচে স্থাপিত একটি গ্যাস পাইপলাইন নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতকাজ চলাকালে পাইপে পানি ঢুকে পড়ায় রাজধানীতে গ্যাস সংকট আরও প্রকট হয়ে উঠেছে। শীতকালীন গ্যাস সংকটের মধ্যেই নতুন এই সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে অবস্থিত বিতরণ গ্যাস পাইপলাইনে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে মেরামতকাজ শুরু করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সমস্যার সমাধানে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পাইপলাইন লিকেজের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকাগুলোতে। বুধবার থেকেই এসব এলাকায় গ্যাসের চাপ কমে যেতে থাকে। ছুটির দিনে পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে।

মোহাম্মদপুরের এক বাসিন্দা বলেন, রাতে কিছুটা গ্যাস থাকলেও আজ সারাদিন চুলায় গ্যাস নেই। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে আনতে হয়েছে।

ধানমন্ডির এক বাসিন্দা বলেন, চুলায় গ্যাস নেই বললেই চলে। উপায় না পেয়ে ইলেকট্রিক চুলায় রান্না করেছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় সেনেগাল উইঙ্গার
সাবেক বিমানবাহিনী প্রধান খাদেমুল বাশারের ৫০তম শাহাদাতবার্ষিকী পালিত
নেপাল দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা