বনশ্রীতে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীর বাসা থেকে ফাতেমা আক্তার নিলি (১৭) নামের এক স্কুল পড়ুয়া তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে দক্ষিন বনশ্রী মেইন রোডস্থ এল ব্লকের ২/১ নং (প্রীতম ভিলা) বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা আক্তার নিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, বিকালে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে পুলিশ সেখানে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড।
তিনি আরও বলেন, দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে যেকোনো সময় ওই তরুণীকে হত্যা করা করা হতে পারে। বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































