সন্ধ্যায় কাওয়ালি গানে মেতে উঠবে টিএসসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৯
অ- অ+

টিএসসিতে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সংবাদ সম্মেলনে ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তারও উপস্থিত ছিলেন।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, কাওয়ালি সন্ধ্যায় দেশের প্রখ্যাত কাওয়ালি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি ২০২২ সালের হামলার শিকার শিল্পীরাও এ আয়োজনে কাওয়ালি পরিবেশন করবেন।

তিনি জানান, পবিত্র শবে মেরাজ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালে টিএসসিতে শিক্ষার্থীদের আয়োজিত একটি কাওয়ালি সন্ধ্যায় বিনা উসকানিতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ছিল ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ-ঘোষিত)।

ঘটনার চার বছর পেরিয়ে গেলেও হামলাকারীদের বিচার না হওয়ায় প্রতিবাদস্বরূপ কাওয়ালি সন্ধ্যার আয়োজনের ঘোষণা দিয়েছে ডাকসু।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান