নাটকীয়তা শেষে ফের শুরু বিপিএল, বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে নোয়াখালী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৪৪
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে গতকাল দিনভর বিপিএল নিয়ে নাটকীয়তা কম হয়নি। বিতর্কিত পরিচালকের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা খেলা বয়কট করেছিল। এরপর চাপের মুখে বোর্ডের অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালক এম নাজমুল ইসলামকে। তাতেও ক্রিকেটাররা তাদের অনড় অবস্থান পরিবর্তন করেননি। শেষ পর্যন্ত বিপিএল বিসিবি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

তখন অনেকেই ভেবেছিলেন এবারের বিপিএলের বাকি অংশের দেখা অতি সহজে মিলবে না। তবে অবশেষে সবকিছুর সমাধান হয়েছে। আজ শুক্রবার থেকেই আবার শুরু হয়েছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হয়েছে। বাঁচা-মরার সমীকরণ নিয়ে আগে ব্যাটিং করছে নোয়াখালী।

মিরপুর শের- বাংলা স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম। বিতর্কের জন্ম দিয়ে এবারের বিপিএল শুরু করলেও, চট্টগ্রাম মাঠের খেলায় ভিন্ন রূপ দেখিয়েছে। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে শেখ মেহেদী হাসানের দলটি। তবে শীর্ষ দুইয়ে থাকার সমীকরণ মেলাতে চাইবে চট্টগ্রাম। এক্ষেত্রে তাদের সুবিধা দেবে বাড়তি ম্যাচ খেলার সুবিধা (লিগপর্বে এখনও ম্যাচ বাকি)

অন্যদিকে, ম্যাচ খেলে সমান ৪টি করে পয়েন্ট পেয়েছে নোয়াখালী। তারা টুর্নামেন্টে টিকে আছে যদি-কিন্তুর হিসাবে। নোয়াখালীর প্লে-অফে উঠতে সমীকরণশেষ দুই ম্যাচে শুধু জিতলেই চলবে না, রংপুর যেন আর ম্যাচ না জেতে, সেই কামনাও করতে হবে। রংপুর তাদের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই আসর থেকে ছিটকে যাবে নোয়াখালী ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস সিলেট টাইটান্স।

এর আগে গতকাল দিনভর নাটকীয়তা শেষে রাতের দিকে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে বিপিএল ফের মাঠে গড়ানোর ঘোষণা দেন গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। সেই সঙ্গে গতকাল খেলা না হওয়ায় দর্শকদের অসুবিধার জন্য তাদের কাছে ক্ষমা চেয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

এর আগে রাত আটটার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে দশটার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
ইরানে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় নিহত ৩৮, আহত চার শতাধিক
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে দুই তেলের ট্যাংকারে আগুন
দেশের ৮ জেলায় ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা