পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেপ্তার, চিকিৎসা শেষে কারাগারে পাঠালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:৫০
অ- অ+

রাজধানীর পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মো. কালু ওরফে বোমা কাল্লুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার বিকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে অভিযানকালে পালানোর চেষ্টাকালে আহত হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার পুনরায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অপহরন, হত্যা, বিস্ফোরক, মাদক ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া একটি মামলা বর্তমানে পল্লবী থানায় তদন্তাধীন আছে। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামী প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশা জীবি মানুষদের অপহরণ করে মালামাল লুন্ঠন করে নিতো। এছাড়া বিহারী ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করে চাঁদাবাজি করতো।

এর আগে গত মাসে পল্লবী থানাধীন ১১ নং সেকশন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি পরিত্যক্ত ভবনে বোমা কাল্লুকে ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বোমা কাল্লু পালিয়ে গেলেও সেখান থেকে তিনটা বিদেশি পিস্তল ও বিপুল গুলি উদ্ধার করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মাহবুবুর রহমানকে অব্যাহতি
হাটহাজারীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪ পিস্তল ও পেনগান উদ্ধার, গ্রেপ্তার ৩
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা