তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮, হলে ব্যাপক ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:১০
অ- অ+

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে কলেজের শহীদ মামুন হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের একটি পক্ষ কড়াইল বস্তি থেকে বহিরাগত লোকজন এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তাৎক্ষণিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম এবং জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করেছে। এ ছাড়াও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০ পুশইন রুখে দিল বিজিবি
ডিএমপির ওসি রাহাৎ খানের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগ!
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা