আসাদগেট মোড়ে গাছের আড়ালে ট্রাফিক সিগন্যাল বাতি, দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩| আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আসাদগেটগামী সড়কে আসাদগেট মোড়ে স্থাপিত ট্রাফিক সিগন্যাল বাতি গাছের আড়ালে ঢেকে থাকায় তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকেরা সিগন্যাল অনুসরণ করতে পারছেন না, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, আসাদগেট মোড়ে একাধিক কাঠালগাছের ডালপালার কারণে ট্রাফিক সিগন্যাল বাতিটি প্রায় সম্পূর্ণভাবে আড়াল হয়ে গেছে। যদিও সিগন্যালটি বর্তমানে সক্রিয় রয়েছে, তবে দূর থেকে কিংবা মোড়ের কাছে এসে সেটি বোঝা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া ধুলাবালি পড়ে সিগন্যাল বাতি অস্পষ্ট হয়ে আছে।

ওই সড়কে নিয়মিত যাতায়াতকারী চালকদের মতে, সিগন্যাল স্পষ্ট না থাকায় অনেক সময় যানবাহন হঠাৎ থেমে যাচ্ছে বা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে, যা যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা বাড়াচ্ছে।

বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়ে তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত গাছের ডালপালা ছাঁটাই করে সিগন্যালটি দৃশ্যমান করা অথবা বিকল্পভাবে সিগন্যালের অবস্থান পরিবর্তন করা।

উল্লেখ্য, আসাদগেট মোড়টি তেজগাঁও ট্রাফিক বিভাগের আওতাধীন। এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

বিষয়টি ঢাকাটাইমসের পক্ষ থেকে অবগত করা হয় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে। তিনি বলেন, ‘বিষয়টি দ্রুত দেখা হবে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা