ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের হীরক জয়ন্তীর প্রস্তুতি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২১| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৩
অ- অ+

ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের ৬০ বছর পূর্তির প্রস্তুতি কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটির এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডিএক্সএসএ))। সম্প্রতি তেজগাঁওয়ের ইমপেটাস লাউঞ্জে ডিএক্সএসএর অ্যাডহক কমিটির প্রথম বৈঠকে হীরক জয়ন্তীর রেজিস্ট্রেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এর আগে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে এবং স্কুলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে ১১ সদস্যের অ্যাডহক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

গত ১০ জানুয়ারি ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী ডা. মোহাম্মদ মহিউদ্দিন ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিতে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ’৮৪ ব্যাচের এহতেশাম এইচ খান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ‘৯৬ ব্যাচের মাহফুজ বিন ইউসুফ।

গত ২ ফেব্রুয়ারি তেজগাঁওয়ের ইমপেটাস লাউঞ্জে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ডেক্সার রেজিস্ট্রেশন, ৬০ বছর পূর্তি উদযাপন এবং স্কুলের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি সংগঠনকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ১৯৮০ ব্যাচের শীষ হায়দার চৌধুরী।

ডিএক্সএসএর অ্যাডহক কমিটি অন্য সদস্যরা হলেন: ডা. মোহাম্মদ মহিউদ্দিন ওসমানী (৮০ ব্যাচ), সৈয়দ ইফতেখার আহমেদ টিপু (৮৬ ব্যাচ), তাসকিন খুরশীদ (৮৮). ডা. আহমেদুল কবীর চৌধুরী (৮৯), ডা. মোহাম্মদ মাহমুদুল হুদা (৮৯), হাসিনুর ইসলাম তপু (৯৬), সাব্বির হোসেন (২০০০ ব্যাচ), তাহরীম শাভরাজ আলী মল্টি (২০০০ ব্যাচ), ইফতেখার নওশাদ অর্চি (২০০০)।

উপদেষ্টা প্যানেলে সদস্য হিসেবে রয়েছেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ (’৬৯ ব্যাচ), সচিব, আইসিটি বিভাগ শীশ হায়দার চৌধুরী (’৮০ ব্যাচ), বিপিএসসির চেয়ারম্যান প্রফেসর মোবাশ্বের মোনেম (’৮১) এবং শিল্পী সৈয়দ হাসানুর রহমান।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা