ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ঢাকায় ২৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন, থাকছে বোম্ব স্কোয়াড–সোয়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২০
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি মাঠে থাকবে পুলিশের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে–৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান।

বুধবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রের বাইরে থাকবে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স। পাশাপাশি সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে–৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান।

ডিএমপির এই কর্মকর্তা জানান, নির্বাচন ঘিরে রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভোটারদের উদ্দেশে তালেবুর রহমান বলেন, ভোটাররা যেন নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

কোনো ধরনের হুমকি বা ঝুঁকির আশঙ্কা আছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বাত্মক প্রস্তুতি রাখা হয়েছে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা