বিভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি, ফেসবুকে স্ক্রিনশট প্রকাশ করলেন ঢাবি শিক্ষক মোনামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৪| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২১
অ- অ+

বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামি)।

রবিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন তিনি।

ফেসবুকে তিনি হুমকির অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।

নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে শেহরীন আমিন মোনামি বলেন, ‘প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?

সবশেষে তিনি লেখেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’

এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি 
যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা