পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮
অ- অ+

রাজধানীর পোস্তগোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রবিবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি বলেন, আজ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ডিএমপির শ্যামপুর মডেল থানা এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মো. হান্নান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বড়গাছী এলাকায়। তার বাবার নাম মৃত নুরশেদ আলী।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত হান্নান দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে বলেও জানা গেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা