পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৭
অ- অ+

শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে নতুন সরকার। ঈদুল ফিতরের পর এ কাজের রোডম্যাপ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ জানান, ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে তিন ধাপের টাইমলাইন নির্ধারণ করা হয়েছে।

তিন ধাপে বাস্তবায়ন-

প্রথম ধাপ (এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত):

এ ধাপে ‘বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ; ‘উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিসএবং ‘শিক্ষকদের ট্যাব দেওয়া, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইনকরা হবে।

দ্বিতীয় ধাপ (ঈদুল ফিতরের পর):

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানএর সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে। এতে মন্ত্রণালয়ভিত্তিক ও বিভাগভিত্তিক পরিকল্পনা এবং পরিমাপযোগ্য সূচক অন্তর্ভুক্ত থাকবে।

তৃতীয় ধাপ (১২ থেকে ৩৬ মাস):

এই ধাপে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের টেকনিক্যাল সংস্কার আনা হবে। পাশাপাশি কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষার মধ্যে সেতুবন্ধন তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

সরকারের এ উদ্যোগ শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
অভিমান করে ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে বাড়ি ছাড়ে শিশু, অতঃপর...
মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া কে এই আনিকা মেরাজ
বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, হুমকির মুখে জনস্বাস্থ্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা