শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১
অ- অ+

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এ ভাতা শতভাগ করতে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে কথা বলেন তিনি।

সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না কেনএমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার (এই সরকারের আমলে) এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।

এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যেসব আবেদন পড়েছে সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। কোনো ধরনের অনিয়ম, ঘুস বাণিজ্য হয়েছে কিনা আমরা সেসব বিষয় খতিয়ে দেখব।

তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে। আমি আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষকদের বদলি প্রক্রিয়াটা চালু করা হবে। না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটাও খতিয়ে দেখা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
অভিমান করে ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে বাড়ি ছাড়ে শিশু, অতঃপর...
মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া কে এই আনিকা মেরাজ
বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, হুমকির মুখে জনস্বাস্থ্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা