১ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসির ফরম পূরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১
অ- অ+

আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ। জরিমানা ছাড়া অনলাইনে ফরম পূরণ চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি ও নির্ধারিত ফি’র তালিকা জানানো হয়েছে।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই গত বছরের তুলনায় ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা। এবার বিলম্ব ফি ছাড়া অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৮ মার্চ পর্যন্ত আবেদন ও ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞান শাখা: মোট ২ হাজার ৯৯৫ টাকা (বোর্ড ফি ২,১৪০ টাকা ও কেন্দ্র ফি ৮৫৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,৭৮৫ টাকা।

মানবিক শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।

ব্যবসায় শিক্ষা শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।

বোর্ড জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে এই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না। এছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নেওয়া গেলেও তা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা যাবে না এবং এর জন্য অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ওই বছরের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসরণ করা হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসে পরীক্ষা দিতে হবে। জিপিএ উন্নয়ন বা মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে সব বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
অভিমান করে ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে বাড়ি ছাড়ে শিশু, অতঃপর...
মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া কে এই আনিকা মেরাজ
বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, হুমকির মুখে জনস্বাস্থ্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা