রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২১| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৬
অ- অ+

রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় দূর্বৃত্তদের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বিএনপি নেতা আহত হয়েছেন। তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং জুতা ব্যবসায়ী বলে জানা গেছে।

রবিবার রাতে বসুন্ধরা সিটি শপিংমলের বিপরীতে পাশে এ ঘটনা ঘটে৷ গুলিটি তার হাতে লেখেছে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শফিকুল ইসলামকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান রাজনীতির পাশাপাশি বসুন্ধরা সিটি এলাকার ফুটপাতে জুতার দোকানের জুতা সাপ্লায়ার।

তিনি আরও জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছে। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা