রাজধানীর বাজারে পেঁয়াজ-আলুর দামে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৭
অ- অ+

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজিপ্রতি দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। একই সঙ্গে আলুর দামেও উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় এই মূল্যহ্রাস হয়েছে।

শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া বাজার তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫ থেকে ৪০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ১৫২০ টাকা কম। ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা। আলু বিক্রি হচ্ছে কেজি ১০০ টাকায়, যেখানে গত সপ্তাহে একই পরিমাণ আলু কিনতে গুনতে হতো ১২০ টাকা। অন্যদিকে বগুড়ার আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকায়।

বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে বাজারে আলু পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। শেওড়াপাড়া বাজার-এর বিক্রেতা মো. খালেক বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আরও কমতে পারে।

এদিকে অন্যান্য নিত্যপণ্যের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি। আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৪০ থেকে ২২০ টাকায়, রসুন ১২০ থেকে ১৮০ টাকা, দেশি মশুর ডাল ১৭০ টাকা এবং মুগ ডাল ১৮০ টাকা কেজি। চালের মধ্যে মিনি কেট চাল বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৯০ টাকা এবং নাজিরশাইল চাল ৭৬ থেকে ৮৮ টাকা কেজিতে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা