সবার জন্য ইউরোলজি সেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা: ডা. রফিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ১৬:৪৪| আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৭:১৬
অ- অ+

বাংলাদেশে ইউরোলজি সেবার বিকাশ গত দুই দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো সবার জন্য সেবা নিশ্চিত করা যায়নি। এ জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

শনিবার (৭ মার্চ) জাতীয় ইউরোলজি দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত শোভাযাত্রায় এ কথা বলেন তিনি। ‘অধুনিক ইউরোলজি সেবা: সবার জন্য প্রাপ্যতা’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনস কর্মসূচিটি আয়োজন করে।

এদিন বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে দিবসটি পালিত হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ডা. মো. রফিকূল ইসলাম। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে ইউরোলজি সেবার বিকাশ গত দুই দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে সরকারি ও বেসরকারি বহু হাসপাতালে আধুনিক ইউরোলজি বিভাগ চালু রয়েছে। বাংলাদেশ ইউরোলজি সোসাইটি দেশের ইউরোলজিস্টদের পেশাগত সংগঠন হিসেবে গবেষণা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সবার জন্য ইউরোলজি সেবা প্রাপ্যতা নিশ্চিত করতে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে উল্লেখ করে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দেশের বড় শহরকেন্দ্রিক ইউরোলজি সেবা গ্রামাঞ্চলে সমানভাবে পৌঁছায়নি। পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব, আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং ব্যয়ের চাপ অনেক সময় সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।’

অনুষ্ঠানের শেষে ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন বাংলাদেশ অ্আসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাঈদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, ডা. নাবিদ আলম, ডা. সিরাজ, ডা. মুরাদ, ডা. ডব্লিউ, হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি, রেসিডেন্ট, নার্স এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
বন্যা-জলোচ্ছ্বাস মোকাবিলায় উপকূলে নতুন বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা