বিএফডিএসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ২২:২৭
অ- অ+

রাজধানীর ধানমন্ডিতে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স (বিএফডিএস) এই আয়োজন করে।

অনুষ্ঠানে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএফডিএসের সভাপতি ডা. রকিবুল হোসেন রুমি বলেন, দেশের ডেন্টিস্ট্রি এখন অনেক আধুনিক। ফলে দাঁতের চিকিৎসার জন্য রোগীদের আর বিদেশে যেতে হয় না।

সংগঠনের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, মাত্র আট বছরের পথচলায় বিএফডিএস পেশাজীবীদের জন্য নানা গুরুত্বপূর্ণ আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় প্রকাশিত ‘নিরাময়-৩’ দেশের মানুষের মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা নিয়ে বক্তব্য দেন ডা. তোশিবা রহমান। তার ব্যতিক্রমধর্মী আলোচনা উপস্থিত তিন শতাধিক ডেন্টাল চিকিৎসককে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে অমুসলিম পরিবার থেকে ইসলাম গ্রহণ করে কোরআনে হাফেজ হওয়া পাঁচজনকে ঈদ উপহার প্রদান করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা