ফেসবুকে আসিফ মাহমুদের চার শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ০১:০৮| আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:১০
অ- অ+

জুলাই সনদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড পেজে ওই স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেটি মুহূর্তেই ভাইরাল হয়েছে।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘জুলাই সনদ Non-negotiable’। মাত্র ৪ শব্দের এ স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

১ ঘণ্টার ব্যবধানে স্ট্যাটাসটিতে ১৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। পাশাপাশি প্রায় ছয়শত আইডি থেকে স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে।

এদিকে ফেসবুকে দেয়া আরেকটি পোস্টে সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি জনতার তিনটি দাবি তুলে ধরেছেন এনসিপির এই মুখপাত্র। ওই পোস্টে তিনি লিখেছেন, বৃহস্পতিবার প্রথম সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রতি জনতার দাবিসমূহ:

১. সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

২. রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে।

৩. জুলাই গণহত্যার বিচার করতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার