শিলাবৃষ্টি ও বজ্রপাতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, ২০:৪৪
অ- অ+

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শিলা বৃষ্টি ও বজ্রপাতে বন্ধ হয়েছে। বাংলাদেশ ২৭৫ রান তাড়া করছে। ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। সর্বোচ্চ ৭৫ রান করেন মাস সাদাকাত। এছাড়া ৫৪ রান আসে সালমান আলী আঘার ব্যাট থেকে।

রান তাড়ায় বাংলাদেশ ১৫ রান তুলতে হারিয়ে বসেছে ৩ উইকেট। শাহিন শাহ আফ্রিদিকে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম, ৭ বলে করেন মাত্র ১ রান। পরের বলেই মোহাম্মদ ওয়াসিমের বলে মিডঅফে সহজ ক্যাচ তুলে দেন সাইফ হাসান (১২ বলে ১২)।

নাজমুল হোসেন শান্তও এদিন উইকেটে থিতু হতে পারেনন। শাহিন আফ্রিদির বলে ব্যাট পাতার আগেই উড়ে যায় স্টাম্প। ফেরেন শূন্য রানে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা