যাত্রাবাড়ীতে ৮২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১৯:৫৮
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার ভোরে ঢাকার মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)।

শনিবার সন্ধ্যায় ডিএনসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএনসি জানায়, অভিযানের সময় প্রথমে মো. জুবায়েরকে ৪৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে মো. হেদায়েতুল্লাহকে ৩৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট সংখ্যা ৮২০০ পিস।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা এর আগেও বিভিন্ন সময় টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করতেন। আটক দুই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা