সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসু গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৬, ০০:৫৫
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল হাসেম হাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আদাবরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আদবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

তিন বলেন, হাসুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ সন্ধ্যায় তিনি আদাবরের বাসায় এলে খবর পেয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসু ও কাসু নামের দুই ভাইয়ের নির্যাতনে অতিষ্ঠ ছিলো দলীয় নেতা-কর্মী থেকে স্থানীয়রা। শতাধিক জমি ও বাড়ি দখলের অভিযোগ রয়েছে এই ভূমিদস্যুর বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের সময়ে পলাতক শীর্ষ সন্ত্রাসী নবীর মামা পরিচয়ে আদাবরে ত্রাসের রাজত্ব গড়ে তুলে ছিলো এই দুই ভাই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা