৬০৪ কোটি টাকা ব্যয়ে হামের টিকা আমদানির সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, ১৫:১২| আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৮:৪৯
অ- অ+

দেশে হামের প্রকোপ বাড়ায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে টিকা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার সকালে রাজধানীর শাহবাগে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিতসিএমই প্রোগ্রাম অন মেডিকেল ইথিক্সশীর্ষক অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় মানিকগঞ্জ রাজশাহীসহ প্রতিটি বিভাগীয় হাসপাতালে আইসিইউ বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া ডিএনসিসি করোনা হাসপাতালকে বর্তমানে হামসহ অন্যান্য জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, বেসরকারি ক্লিনিক হাসপাতালের অনিয়ম রোধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিদিন অন্তত একটি হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিভিল সার্জনদের কার্যক্রম এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
বন্যা-জলোচ্ছ্বাস মোকাবিলায় উপকূলে নতুন বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা