শিশু মৃত্যু

রামেক পরিচালকের ‘ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, ১৮:৪২
অ- অ+

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পরিচালকের কঠোর শাস্তি হওয়া উচিত।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে। অথচ পরিচালক আমাদের জানাননি যে সেখানে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।’

মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট পরিচালকের সঙ্গে কথা বললে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং গণমাধ্যমকে দোষারোপ করেন। তবে পরে প্রতিবেদন যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় তিনি ব্যক্তিগত উদ্যোগে কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের সহায়তায় তাৎক্ষণিকভাবে তিনটি ভেন্টিলেটর সংগ্রহ করা হচ্ছে এবং আরও দুটি সংগ্রহের চেষ্টা চলছে।

চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন। তাই দায়িত্ব পালনে আরও সচেতন ও মানবিক হওয়া জরুরি।

এ সময় চিকিৎসকদের অতিরিক্ত কর্মচাপ, ভুল চিকিৎসা ও অনৈতিক আচরণের বিষয়েও সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, নিয়মিত জ্ঞানচর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বাড়ানো প্রয়োজন।

বর্তমানে রামেকের পরিচালকের দায়িত্বে রয়েছেন পি কে এম মাসুদ উল ইসলাম। গত ১৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাসুদ উল ইসলামকে নতুন পরিচালক করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
বন্যা-জলোচ্ছ্বাস মোকাবিলায় উপকূলে নতুন বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা