শ্রমিকদের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ১৮:৩১
অ- অ+

জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কর্মসূচির সঙ্গে পেট্রোল পাম্প মালিকরাও একাত্মতা প্রকাশ করেছেনজ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন আট জেলার যানবাহন চালকরা

আজ রোববার (২৯ মার্চ) সকাল থেকে কর্মসূচি পালন করছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সংগঠনটি।

শ্রমিকদের কর্মবিরতির ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

শ্রমিকদের দাবি, নীলফামারীর পথে তেল পরিবহনের সময় একটি লরির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামতের জন্য সড়কের পাশে দাঁড় করানো হয়। সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরিটি তল্লাশি করে কেবিনে দুটি জারকিনে ১০ লিটার পেট্রল লিটার ডিজেল উদ্ধার করেন।

ভ্রাম্যমাণ আদালত লরির কেবিনে থাকা জ্বালানি তেলকে অবৈধ বলে অভিযোগ এনে একরামুল হক, চালক কৃষ্ণচন্দ্র সহকারী রিফাতকে মাসের কারাদণ্ড মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ঘটনার প্রতিবাদে শ্রমিকরা দুপুরে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ বিক্ষোভ মিছিল বের করেন

শ্রমিক নেতারা অভিযোগ করেন, সড়ক-মহাসড়কে হয়রানি অযৌক্তিকভাবে চালক-হেলপারদের জেল-জরিমানা করার প্রতিবাদে তারা কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ এবং দণ্ডিত শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, অবিলম্বে শ্রমিকদের মুক্তি অভিযুক্ত কর্মকর্তার অপসারণ না হলে কর্মসূচি অব্যাহত থাকবে

এদিকে, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ধর্মঘট আরও কঠোর করা হবে

(ঢাকাটাইমস/২৯মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ, মহারণে শেষ হাসি কার?
দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারি বৃষ্টির সতর্কতা
জর্ডানে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থানে ইংল্যান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা