এইচএসসি পরীক্ষা জুনে শুরু, সম্ভাব্য তারিখ ৭ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, ১৪:০৫
অ- অ+

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রাথমিকভাবে আগামী ৭ জুন থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুমোদনের পর আনুষ্ঠানিক সময়সূচী বা রুটিন প্রকাশ করা হবে।

একজন বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, পরীক্ষার সময় ঘনিয়ে আসায় জরুরি ভিত্তিতে সভা ডাকানো হয়েছিল। সভায় উপস্থিত সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন।

শিক্ষামন্ত্রী সভায় উপস্থিত না থাকার কারণে, তার দপ্তরের চূড়ান্ত অনুমোদনের পরই অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা সূচি প্রকাশ করা হবে।

(ঢাকাটাইমস/৩০ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা