জবিতে মাথায় হেলমেট পরে ক্লাস করলেন শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৬:৫৮
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার প্রতীকী প্রতিবাদ হিসেবে মাথায় হেলমেট পরে ক্লাস করেছেন শিক্ষার্থীরা

আজ বৃহস্পতিবার ( এপ্রিল) বিভাগের ক্লাসরুমে চিত্র দেখা যায়। হঠাৎ কোনো দুর্ঘটনা এড়াতে এমন প্রতীকী প্রতিবাদ আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তারা

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ ভবনই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এক দিন আগে সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার চেষ্টা করছেন তারা

গণিত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন বলেন, “ক্লাসে বসতে এখন ভয় লাগে। কখন ছাদ থেকে কী পড়ে মাথায়, সেই দুশ্চিন্তা সব সময় কাজ করে। তাই হেলমেট পরে ক্লাস করছি, এটা এক ধরনের প্রতিবাদ।

আরেক শিক্ষার্থী রাকিব বলেন, “এভাবে পড়াশোনা করা সম্ভব না। আমরা নিরাপদ পরিবেশ চাই। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আগের দিনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কারের আশ্বাস দিলেও শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরছে না। তারা বলছেন, দৃশ্যমান দ্রুত পদক্ষেপ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটওয়ারী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভবনের ঝুঁকিপূর্ণ অংশগুলোর অনুসন্ধান চলছে। আজকের মধ্যেই রিপোর্ট প্রকাশ করবেন তারা

প্রধান প্রকৌশলী আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সব পুরনো ভবন থেকে ফলস সিলিং খুলে ফেলছি। ফলে পলেস্তারা খসে পড়ার সম্ভাবনা আছে কি না তা দৃশ্যমান হয়।’

(ঢাকাটাইমস/২এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩
বৈরী আবহাওয়ায় উপকূলে কোস্ট গার্ডের মাইকিং, সমুদ্রে না যাওয়ার আহ্বান
ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা