ঢাকায় জ্বালানি সংকটের প্রভাব কমছেই না, ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ১৪:১৩| আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৪:২১
অ- অ+

রাজধানীতে জ্বালানি সংকটের প্রভাব যেন কমছেই না। ছুটির দিন শুক্রবারও ঢাকার বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাইকার ও গাড়িচালকরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাননি বলে অভিযোগ করেছেন।

সরেজমিনে দেখা যায়, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অসংখ্য গ্রাহককে। কেউ কেউ রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও সকালে তেল পাননি।

বাইক চালক মো. সুমন জানান, তিনি বৃহস্পতিবার রাত ১০টায় তেল নিতে লাইনে দাঁড়ান। কিন্তু শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও তেল পাননি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে সড়কেই বসে পড়েন তিনি। তার মতো অনেকেই খাওয়া-ঘুম বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পাম্পে সব মেশিন (নজেল) চালু না রাখায় তেল সরবরাহ ধীরগতিতে হচ্ছে। এতে করে লাইনের দৈর্ঘ্য বাড়ছে এবং অপেক্ষার সময় অসহনীয় হয়ে উঠছে।

তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। এজন্য তারা দ্রুত তেল দিতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে টানা ভোগান্তিতে ক্ষোভ বাড়ছে সাধারণ চালকদের মধ্যে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা