মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে ২০ তলা ভবনের প্রথম ৬ তলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৯
অ- অ+

রাজধানীর মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে নির্মিত ২০ তলা আবাসিক ভবনের প্রথম ছয় তলার উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার দুপুর আড়াইটায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ভবনের উদ্বোধন করেন।

জানা গেছে, ২০ তলা বিশিষ্ট ভবনটির প্রথম তলায় ফোর্সের রান্নাঘর, দ্বিতীয় তলায় ডাইনিং স্পেস, তৃতীয় তলায় মেহমানখানা ও ক্যান্টিন এবং চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ব্যারাক হিসেবে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। ভবনের অবশিষ্ট তলাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।

ডিএমপি সূত্রে জানা যায়, এই ভবন চালু হওয়ার ফলে পুলিশ সদস্যদের আবাসন, খাবার এবং অন্যান্য সুবিধা আরও উন্নত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা