হাম ও উপসর্গে আরও দুজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় এক হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, ১৮:১৭
অ- অ+

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে প্রায় এক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮০ জন। মৃতদের মধ্যে একজন নিশ্চিত হামে এবং একজন সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৫ জনে। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৪৮৯ জন।

এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৬৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২২ জন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে এবং এ সময়ে মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি 
যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মাহবুবুর রহমানকে অব্যাহতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা