হাম ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ১৭:৫২
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু হামেই হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।

এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। হাম সন্দেহে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন। এর মধ্যে ১০ হাজার ২২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৭ হাজার ৬৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
চাঁদাবাজি থেকে গুলিবর্ষণ—‘মতিঝিলের ত্রাস’ হিসেবে পরিচিত বাপ্পি ও চার সহযোগী গ্রেপ্তার
জুলাই আন্দোলনের প্রথম শহীদ সাংবাদিক হাসান মেহেদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা