নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১
অ- অ+

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়ানো নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি সঠিক নয় এবং এটি একটি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে মর্মে একটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যেগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালসমূহে ছড়িয়ে পড়েছে। এটি গুজব। মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা