আমিরাতের দুই কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

আমিরাত প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, ১৭:০০
অ- অ+

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতে দুইটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র।

কেন্দ্র দুটি হলো–আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল।

আবুধাবির কেন্দ্রের উপাধ্যক্ষ ও হল সুপার কিরণ আখতার জানান, তাদের প্রতিষ্ঠান থেকে এবার মোট ৫০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৩৮ জন নিয়মিত এবং ১২ জন অনিয়মিত পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

এই কেন্দ্রটি বাংলাদেশ দূতাবাস, আবুধাবির তত্ত্বাবধানে পরিচালিত হয়। পরীক্ষা চলাকালে দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. উল্লাহ খান কেন্দ্র পরিদর্শন করেন।

অন্যদিকে রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল কেন্দ্র থেকে এবার ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন পরীক্ষায় অংশ নেয়। একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মো. শাহনেওয়াজ। অংশগ্রহণকারীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগ এবং ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।

এই কেন্দ্রটি বাংলাদেশ কনস্যুলেট, দুবাইয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। পরীক্ষা চলাকালে কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার কেন্দ্র পরিদর্শন করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা