ল্যাবএইডের নির্বাহী পরিচালক পারিসার কান্ড!

ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিসা শামীম। ধনীর দুলালী পারিসা শামীম। চলাচল করেন দেহরক্ষী ও প্রটোকল সজ্জিত গাড়ি বহরে। তিন সংসার ভেঙ্গে এখন বয়ফ্রেন্ড সামির হাত ধরে (১৯ এপ্রিল আংটি বদল হয়েছে) চলছে তার বেপরোয়া জীবন।
বিত্তশালী পরিবারের বখে যাওয়া দুই সন্তান ‘পারিসা-সামি জুটির’ আভিজাত্যের আড়ালে লুকিয়ে আছে এক কুৎসিত চেহারা। মাঝে মধ্যেই তা প্রকাশ পায়। নেশার ঘোরে নির্দয় হয়ে ওঠেন তারা। হাত তুলেন কর্মচারীদের গায়ে।
ল্যাবএইডের অনেক কর্মকর্তা-কর্মচারী এই জুটির নির্যাতন-নীপিড়নের শিকার হলেও ভয়ে মুখ খোলেন না। এক কর্মচারীর মাথা ন্যাড়া করে বিদায় করতেও হাত কাপেনি সামির।
সবশেষ শুক্রবার রাতে পারিসা-সামি জুটি হামলে পড়ে দেহরক্ষী শাহীনুর ইসলামের (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) উপর। তুচ্ছ ঘটনার জের ধরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ডেকে নিয়ে বেদম প্রহার করা হয়।
এক পর্যায়ে সামি মদের বোতল দিয়ে শাহীনের মাথায় আঘাত করলে কপাল ফেটে রক্ত ঝরে। রক্তাক্ত শাহীন প্রাণ বাঁচাতে দৌড়ে বাসা থেকে বেরিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই রাতেই তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে তাকে ফিরিয়ে দেয় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( রোববার দুপুর ১২ টা) রহস্যজনক কারনে অভিযোগ মামলা হিসাবে নথিভুক্ত করা হয়নি। উল্টো অভিযোগ তুলে নিতে শাহীন ও তার স্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে পারিসা।
(প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুক পোস্ট থেকে নেওয়া)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































