এবার ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৬, ১৭:৪৩
অ- অ+

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবার ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ এবং অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বেলুন ও পায়রা উড়িয়ে এই কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি ও সভাপতিকে 'গার্ড অব অনার' প্রদান করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক আমিনুল আক্তার স্বাগত বক্তব্য রাখেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আজম।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী মেনিফেস্টোতে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়। সেই ধারাবাহিকতায় শিক্ষার সুষ্ঠু প্রসারে এই সরকার অঙ্গীকারবদ্ধ।’

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সেশনজটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে সহজ করার ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র।’

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিনুর ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ, ফরিদপুর জেলা পুলিশ সুপার, ফরিদপুর জেলা শাখা জাতীয়তাবাদী দলের সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা