প্রাথমিক শিক্ষকদের জন্য কড়া বার্তা, দক্ষতা নিশ্চিত না হলে বন্ধ বেতন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ মে ২০২৬, ১৮:১৬
অ- অ+

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষতা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জুলাই মাসের মধ্যে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। বৈঠকে তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষতা বাড়াতে বিশেষ গুরুত্বারোপ করেন।

সচিবের নির্দেশনার পর বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে চিঠি পাঠাতে শুরু করেছেন। চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের অন্তত পাঁচ পৃষ্ঠা জোরে জোরে শব্দ করে পড়াতে হবে। একই সঙ্গে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর জোর দিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, আগামী জুন মাসের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চার নিয়ম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ায় ৯০ শতাংশ দক্ষতা নিশ্চিত করতে হবে। জুলাই মাসের মধ্যে তা শতভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বেতন-ভাতা বন্ধের নির্দেশনা রয়েছে। এ অবস্থায় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করে আগামী ১০ মের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা নির্দেশনা অনুযায়ী চিঠি পাঠিয়েছি। এটি সচিব স্যারের সিদ্ধান্ত।”

তিনি জানান, দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “শিক্ষার্থীরা যাতে বাংলা ও ইংরেজি ঠিকভাবে পড়তে পারে এবং গণিতে দক্ষ হয়, তা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা