এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ২১:১৪
অ- অ+

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও ঢাকা, বরিশাল, যশোর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৭ জুন) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, এনসিটিবির নতুন চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা, ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে খুলনার হাজি মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম, বরিশাল শিক্ষা বোর্ডে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনপি সরকার ক্ষমতায় এসে শিক্ষা প্রশাসনে ব্যাপক রদবদল এনেছে। ইতোমধ্যে ইউজিসির চেয়ারম্যান, ঢাকাসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, মাউশির মহাপরিচালকসহ শিক্ষা প্রশাসনের অনেক পদেই নতুন নেতৃত্ব এনেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা