নেইমারকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত করা হবে: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৭:০৭
অ- অ+

পেশির চোটের কারণে ব্রাজিলের হয়ে মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি নেইমার জুনিয়র। তবে, স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এই ম্যাচে নেইমার মাঠে নামতে পারেন বলে জানিয়েছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ এ কথা জানান।

আনচেলত্তি জানান, নেইমার সোমবার থেকে পুরো দলের সঙ্গে যোগ দেবে। তাকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত করা হবে।

নেইমার ১২৯টি আন্তর্জাতিক ম্যাচে ৭৯টি গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পেশির চোট নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। তবে, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো দলের সঙ্গে কোনো পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেননি।

এদিকে, শুক্রবার ব্রাজিলের হয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জেতা ভিনিসিয়ুস জুনিয়র দলে নেইমারের গুরুত্বের প্রশংসা করেছেন। ভিনিসিয়ুস বলেন, নেইমার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা আশা করছি তিনি আগামী ম্যাচেই খেলতে পারবেন।

তিনি বলেন, নেইমারের চোট রিকভারির অগ্রগতিতে আমরা খুশি। দলের সঙ্গে তার থাকাটাই আমাদের সবার জন্য বড় অনুপ্রেরণা। নেইমার আমার আদর্শ এবং সবসময় আমাকে সমর্থন দিয়ে এসেছেন। আমি আশা করি তিনি আগামী ম্যাচে ফিরবেন এবং পুরো বিশ্বকাপ জুড়ে আমাদের সাহায্য করবেন।

নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা নেইমার গত সোমবার তার চোটের সর্বশেষ অবস্থা জানতে কিছু পরীক্ষা করিয়েছেন। গত ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় তিনি এই চোটে পড়েছিলেন।

২০১৪ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ খেলা নেইমারকে এবারের টুর্নামেন্টের স্কোয়াডে রাখা নিয়ে ব্রাজিলে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে বাম হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ার পর থেকেই তিনি ফর্মে ফিরতে বেশ লড়াই করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
ঢাকা রেঞ্জে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন, কেন্দ্র পরিদর্শনে রেজাউল করিম মল্লিক
গুরুদাসপুরে সড়কের গাছ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা
ইরানের জয় হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি: জরিপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা