বিশ্বকাপ ফুটবলে ২৪ ঘণ্টায় তিন তারকা মেসি-এমবাপ্পে-হালান্ডের জোড়া গোলের জয়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ০৯:৪২| আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:১২
অ- অ+

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় ২৪ ঘণ্টার সাক্ষী হলো বিশ্বকাপ ফুটবল। একই দিনে গোল উৎসবে মাতলেন বর্তমান বিশ্বের তিন তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। নিজ নিজ দলের হয়ে জোড়া গোল করে জয় নিশ্চিত করেন তিনজনই।

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, নকআউটে প্রবেশ। পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে জোড়া গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। তার দুই গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের দাপুটে জয়। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। শততম আন্তর্জাতিক ম্যাচে নামা এই তারকা প্রথম গোলটি করেন ১৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে। দ্বিতীয় গোলটি আসে ৫৪ মিনিটে, যেখানে উসমান দেম্বেলের পাস থেকে সহজ ফিনিশিংয়ে গোল করেন তিনি।

এই ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৫ থেকে ১৬-তে উন্নীত করেন এমবাপ্পে। ফলে তিনি স্পর্শ করেন সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড।

হালান্ডের জোড়া গোলে নরওয়ের নকআউট নিশ্চিত। অন্যদিকে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। দলের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। ম্যাচের ৪৮ মিনিটে এবং ৫৮ মিনিটে তার দুটি গোল নরওয়েকে গুরুত্বপূর্ণ জয় এনে দেয়।

এর আগে ৪৩ মিনিটে বদলি খেলোয়াড় পেডারসেন নরওয়েকে এগিয়ে দেন। সেনেগালও শেষ পর্যন্ত লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও ৩-২ ব্যবধানেই ম্যাচ শেষ হয়।

একই দিনে তিন তারকার এমন পারফরম্যান্স বিশ্বকাপ ইতিহাসে বিরল এক রোমাঞ্চকর অধ্যায় হিসেবে স্থান করে নিল।

(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে
দীর্ঘ চার মাস আটকে থাকার পর হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
আজ ঐতিহাসিক পলাশী দিবস
ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা