হাম সন্দেহে আরও ৬ শিশুর মৃত্যু

সারাদেশে সন্দেজনক হামে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৭৮৯ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।
গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৯৫৫ জন।
একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৮ হাজার ২৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































