মেসিবিহীন ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ০৯:১৩
অ- অ+

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরীক্ষামূলক একাদশ নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসিসহ আগের ম্যাচের নয়জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবুও প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে দলটি।

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে একের পর এক সুযোগ তৈরি করে তারা।

ম্যাচের ১৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে বাঁকানো শটে জর্ডানের জালে বল জড়ান তিনি। এটি ছিল তার বিশ্বকাপের প্রথম গোল। এর আগে ম্যাচের পঞ্চম মিনিটেও বল জালে পাঠিয়েছিলেন লো সেলসো, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। বক্সের ভেতরে মার্কোস সেনেসিকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে দলের লিড ২-০ করেন লাউতারো মার্তিনেজ।

বিশ্বকাপে এটিই লাউতারো মার্তিনেজের প্রথম গোল। এর আগে একটি পুরো বিশ্বকাপ খেলেও গোলের দেখা পাননি তিনি। অবশেষে জর্ডানের বিপক্ষে নিজের গোলখরা কাটালেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

অন্যদিকে একই সময়ে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের দিকেও নজর রয়েছে ফুটবলপ্রেমীদের। কারণ ওই ম্যাচে কোনো একটি দল পরাজিত হলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে ইরান।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা জয় নিয়েই মাঠ ছাড়তে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।

(ঢাকাটাইমস/২৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেসির বিশ্বরেকর্ড, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিজিবি-র‍্যাবের অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
সারা দেশে আজ থেকে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে কঙ্গো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা