হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৯০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১৬:৩০
অ- অ+

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামজনিত উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ৯৯০ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, নতুন করে মৃত সাতজনের মধ্যে একজনের হাম নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হলো। অন্যদিকে বাকি ৬ জনের মৃত্যু হাম উপসর্গ নিয়ে।

গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৭১ শিশুর মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ১৩ হাজার ২৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২২ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫ জন।

এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৩৮৩ জন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে মাছ শিকারের মহোৎসব
ফ্রান্স–স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী বলছে?
বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা