২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৭৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ১৭:১৫
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫টি শিশু।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুই শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩৫ শিশু। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ৭৯ জনের হাম নিশ্চিত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৯৬ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৬৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৪০। এদের মধ্যে ১৫ হাজার ৭৩৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময় মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৪৪ ধারার মধ্যে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকাল পুলিশ
ডিআইজি ফারুক আহমদের বরখাস্তের আদেশ বাতিল
পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাগবিতণ্ডা, যা বললেন ডাকসু নেতা জুবায়ের
পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা